বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

আলিয়া মাদরাসা শিক্ষা মানোন্নয়নের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানিয়েছেন মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) কমলনগরে উপজেলার নেতারা। বিএমজিটিএর কমলনগর উপজেলা সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে উপজেলা বিএমজিটিএর সম্মেলনের অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএমজিটিএর সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, মাতাব্বরনগর দারুছুন্না আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলী হোছাইন ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল।

উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফিরোজ কবির, রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, মাদরাসা শিক্ষার মানোন্নয়নের দাবি জানান। সম্মেলনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ