শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল ৬ ডিসেম্বর (শুক্রবার) এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা শাখার ছাত্র জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন।

ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফরুক।

উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা'দী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযায়ফা ওমর।

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে যারা থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, ময়মনসিংহ মহানগর শাখার সভপতি মাওলানা নূরুল আবসার মাসুম,  কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিনও ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল।

আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহিল বাকী, মহানগর শাখার সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ সুবহানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন সরকার, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভপতি মাওলানা মতিউর রহমান মামুন, ছাত্র জমিয়ত মহানগর শাখার সভাপতি মো: শরিফুল ইসলাম এবং ছাত্র জমিয়ত বারিধারাস্থ ময়মনসিংহ জেলার শাখার সভাপতি মো: আবু সাইদ নূরুল্লাহ্ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ