সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

পাট হতে পারে প্লাস্টিকের অন্যতম বিকল্প: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের হস্তশিল্পের প্রসার ঘটাতে হবে। যেকোনো হাতের কাজ করা জিনিস দেখতে অনেক সুন্দর। এ ধরনের জিনিস দেখলেই মন ভরে যায়। এটাই তো প্রকৃত শিল্প। আর সেটা যদি পাটের হয়, তবে তো কোনো কথাই নেই। আমরাও চাই পাট আবার ফিরে আসুক। প্লাস্টিক আমাদের ভীষণ ক্ষতি করছে। কাজেই প্লাস্টিকের অন্যতম বিকল্প হতে পারে পাট।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত জারমার্টজ লিমিটেডের পাটপণ্য বিক্রয়কেন্দ্রের উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয় বরং সারা বিশ্বেই পাটশিল্প ছড়িয়ে দিতে হবে। পাট ভালো বিকল্প হতে পারে প্লাস্টিকের। আজকে যে বিক্রয়কেন্দ্র দেয়া হয়েছে, এ ধরনের কাজে আমাদের সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী খুবই উৎসাহ দেন। আমরা এর জন্য নানা ধরনের সহায়তাও দিচ্ছি।

তিনি বলেন, ‘আমরা চাই প্রাইভেট সেক্টরগুলো পাটের বহুমুখী পণ্য তৈরিতে এভাবেই এগিয়ে আসুক। আমরা তাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেব।’

জারমার্টজের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান জানান, আমরা পাটের বহুমুখী পণ্য রপ্তানি করি। দেশের মানুষ পাটের পণ্যের ব্যবহার বাড়াক আমরা এটাই চাই। এ লক্ষ্যেই এটা আমাদের প্রথম বিক্রয়কেন্দ্র। এ সময় পর্যায়ক্রমে রাজধানীর গুলশান, বনানীসহ প্রতিটি জেলায় জারমার্টজ লিমিটেডের শোরুম নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, চেয়ারম্যান ব্যারিস্টার নূর উল মতিন জ্যোতি এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ