সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যা বললেন 'ন ডরাই'র নির্মাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘ন ডরাই’ নামের একটি বাংলা সিনেমার সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবিটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত বরাবর চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কোনো নোটিশ হাতে পাননি বলে জানিয়েছেন ছবির নির্মাতা তানিম রহমান অংশু। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো আইনি নোটিশ হাতে পাইনি। নোটিশটি হাতে পেলে, সেটি পড়ে উত্তর দিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না ছবির মধ্যে এমন কিছু আছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে বা কেউ কষ্ট পাবে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমরা এমন কিছুই দেখানোর চেষ্টা করিনি। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডে ভাষা বা শব্দগত একটা ত্রুটি দেখা দিয়েছিল। সেন্সর বোর্ডের প্রতি সম্মান রেখে আমরা সেটিও মিউট করে দিয়েছি। সব ঠিক করার পরই ছবিটি মুক্তি দিয়েছি। তারপরও কেন আইনি নোটিশ আসবে, আমি বুঝি না।’

এদিকে নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর স্ত্রী হজরত আয়শা রা. সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। তাই এসব বিষয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত সৃষ্টি করবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উসকানিমূলক পথ বেছে নিয়েছেন।

তাই নোটিশে চলচ্চিত্রটির সেন্সর ও প্রদর্শন বাজার থেকে প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। না হলে ৭২ ঘণ্টা পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। ছবিটির মূল চরিত্রের নাম আয়শা। এই সিনেমায় বেশকিছু খোলামেলা দৃশ্য আছে বলে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে সিনেমার প্রযোজক ও পরিচোলক। মূলত আয়েশা নাম ও সিনেমার খোলামেলা দৃশ্যের কারণেই আপত্তি তোলেন আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম। কারণ আয়েশা রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীর নাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ