সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

তালা ভেঙে নিজের রুমে ঢুকলেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দেয়া তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নূরুল হক নুর। নুর অভিযোগ করেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় তালা ভেঙে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের নিয়ে কক্ষে ঢুকেন ডাকসু ভিপি।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের অভিযোগ, গণমাধ্যমে নুরের যে ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে নুর অনৈতিক অর্থ লেনদেনের কথা বলেছেন। এমন অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে সে আর পদে থাকতে পারে না।

মুক্তিযুদ্ধ মঞ্চের এসব নেতাদের ছাত্রলীগের একটি অংশ দাবি করে নুর বলেন, যদি তারা অনৈতিক লেনদের প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গেই পদত্যাগ করবো।

জানা যায়, ডাকসু কার্যালয়ে নুর আজ ঢুকতে গিয়ে তালা দেখতে পান। এ বিষয়ে তিনি তাৎক্ষণিক ঢাবি প্রক্টরকে ফোন করেন। কিন্তু প্রক্টর কিছু করতে পারবেন না বলে জানিয়ে দেন।

প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাকসুর একটি নিজস্ব নির্বাহী বডি আছে। আমি ভিপিকে বলেছি কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলতে।

তবে কোষাধ্যক্ষ ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ভিপি নুরের ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন নুর। তিনি বলেন, তাকে অনেকবার ফোন দিয়েছি। তবে তিনি ফোন রিসিভ করেননি। নিরুপায় হয়ে তালা ভেঙে ডাকসুতে নিজের রুমে ঢুকি।

এরআগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ