বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে কুলাউড়া সীমান্তে আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর চাতলাপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের একশ’ গজের ভেতর থেকে তাদের আটক করে বিজিবি শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে রাত ৮টার দিকে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে মো. আরিফুল মণ্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সুত্রধরের ছেলে বাবু সুত্রধর।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ৩৪৫০ রুপি, মোবাইল ও সিম, চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।

বিজিবি আরও জানায়, রুবেল মিয়া ও আরিফুল মণ্ডল গত ১ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টেসে চাকরি করছেন এবং বাবু সূত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ ঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মুহা. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ