বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

মিঠাপুকুরে ট্রাক্টর-স্কুলভ্যান সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মাহিয়ারপুর ডাবরা মোড় এলাকায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন- শঠিবাড়ি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন (১৮) ও শঠিবাড়ি কবি নজরুল ইসলাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আল ফারাবী (৭)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শঠিবাড়ি মাহিয়ারপুর ডাবরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, আজ সকালে ডাবরা মোড় এলাকায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুলভ্যানে থাকা শিক্ষার্থী ফারাবী ও আনোয়ার ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় আশপাশের লোকজন ছুটে এলে ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৎপর রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ