বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

মাদারীপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হ‌য়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে আগুনে পুড়ে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার মৃত ইনসান বেপারীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাজু বিবি নিজ বাড়ির রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেলে দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খন্দকার মাইনুল হাসান জানান, সকালে এক বৃদ্ধা আগুনে দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এরপর তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল কিন্তু রাতে তার অবস্থা অনেকে খারাব হওয়ার এক পর্যায় তার মৃত্যু হয়।

রাজৈর থানার ওসি মুহা. শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ