বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

বান্দরবানে অবৈধ ইটভাটায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। পৃথক দুটি অভিযানে আজুখাইয়া এলাকায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় একটি ইটভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানোর দায়ে ম্যানেজার মোহাম্মদ করিমের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে জনৈক হুমায়ন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ