সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

পুলিশ সদস্যদের জনগণের পুলিশ হওয়ার আহ্বান আইজিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেবা প্রদান ও আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদেরকে জনগণের হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ড. পাটোয়ারী বলেন, বাংলাদেশ পুলিশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে আমরা সন্ত্রাসবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। পুলিশের সন্ত্রাস বিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা সন্ত্রাসবাদের মত মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হবো বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ প্রধান বলেন, মামলার সাক্ষ্য দেয়াসহ অন্যান্য দাফতারিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোন আবাসনের সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।

আইজিপি বলেন, বর্তমানে ঢাকা শহরে পুলিশের স্থাপনা নির্মাণ উপযোগী জমি পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। এ জন্য ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভবন নির্মাণের সময় ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে নির্মাণ কাজ করতে হবে। তিনি ঢাকার বাইরেও ভবন নির্মাণের ক্ষেত্রে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মুহা. মইনুর রহমান চৌধুরী, এসবি’র অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি’র অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি (অর্থ) মুহা. শাহাব উদ্দীন কোরেশী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ