বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

ঝিনাইদহে নিখোঁজ মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামের এক মাদরাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত আলামিন হোসেন উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। এর আগে, গত শনিবার বাড়ি পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়ে সে নিখোঁজ হয়।

পুলিশ জানায়, আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ