বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

জোড় ইজতেমার মাঠ পরিদর্শনে যশোরের শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে

আগামীকাল বৃহস্পতিবার থেকে যশোরের উপশহরে তিন চিল্লার সাথীদের নিয়ে আঞ্চলিক জোড় ইজতেমা শুরু হচ্ছে। এদিন ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। লক্ষাধিক মানুষের জামায়েতের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।

এদিকে ইজতেমাকে ঘিরে আইনশৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রণে রাখতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

আজ সকালে জোড় ইজতেমা ময়দান পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক জনাব শফিউল আরিফ তিনি জোড় ময়দানের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জোড় ইজতেমা মাঠের প্রধান জিম্মাদার যশোর মারকাজের শুরা সদস্য, যশোর জেলা ইমাম পরিষদের অন্যতম অভিভাবক মাওলানা নাসিরুল্লাহ, যশোর জেলা ইমাম পরিষদ ও যশোর কওমী মাদরাসা পরিষদের সভাপতি ও জামিয়া এজাজিয়া রেল ষ্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম যশোরী এবং যশোর কওমী মাদরাসা পরিষদের সাধারণ সম্পাদক যশোর দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, শুরা সদস্য  মশিয়ার রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ