বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

শায়খুল হাদিস রহ. ইস্যুতে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে ‘জঙ্গিনেতা’ হিসেবে উপস্থাপন করে প্রতিবেদন প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের ওলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।

সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, কেন্দ্রীয় আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম যৌথ এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যমুনা টেলিভিশন বাংলাদেশের অন্যতম হাদীস বিশারদ ও সর্বজন শ্রদ্ধেয় আলেম শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা উদ্দেশ্য-প্রণোদিত এবং মিথ্যাচার। ষড়যন্ত্রমূলক এই সংবাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিবেদককে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমারা এই চ্যানেলটির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ