বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

'যতই ইসলামের দিকে ঝুঁকছি, আমার কাছে রাজনীতির মূল্য কমে যাচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। জানিনা কেন আমার মনের ভেতর ঢুকে গেছে, আমি দুনিয়াতে আর বেশিদিন নাই। আমি চেষ্টা করি আল্লাহর কালামটা পড়তে। যখনি মন খারাপ লাগে, আমি সেজদায় চলে যাই।

তিনি বলেন, ইসলামের চর্চার মাধ্যমে আমি ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছি। আর যতই আমি ইসলামের দিকে ঝুঁকছি, ততই আমার কাছে রাজনীতির মূল্য কমে যাচ্ছে, এমপি-মন্ত্রীর দাম কমে যাচ্ছে। পৃথিবীতে সবাইকে মরতে হবে, এটা চরম সত্য।

সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঐতিহ্যবাহী মাদানীনগর মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ্ সন্দীপীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাদরাসা নূরে মদিনার প্রিন্সিপাল হযরাতুল আল্লামা মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, মাওলানা মো. ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ