বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

পটুয়াখালীতে মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়ন, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসার এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সরোয়ার হোসেন (২০), নোমান গাজী (২০), হাসান গাজী (২১) ও নাজমুল(২০)। এদের সবার বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় মামলার প্রধান আসামি মামুনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থী মাদরাসায় যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মামুন। বিষয়টি ওই শিক্ষার্থীর বাবা মাদরাসার প্রিন্সিপালসহ স্থানীয় কয়েকজনকে জানান।

ঘটনার দিন রোববার পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। এসময় জনতার হাতে আটক হয় চার যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানায়, স্থানীয়রা যৌন নীপিড়নের সঙ্গে জড়িত চার জনকে আটক পুলিশের কাছে হস্তান্তর করে। মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ