বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

গাইবান্ধায় ৬০ বছরের পুরনো অক্ষত লাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরাতন ঢিবির মাটি কাটার সময় আনুমানিক ৬০ বছর পুরোনো একটি অক্ষত লাশের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা হয়। তারা ভাবছেন– এটি কোনো পরহেজগার ব্যক্তির মরদেহ, তাই হয়তো এতে পচন ধরেনি। কেউ বলছেন, ‘লাশটি ৬০ বছরের পুরাতন আবার কেউ বলছেন মৃতদেহটি প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরাতন’।

স্থানীয়রা জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফিট নিচে একটি মৃতদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। লাশটির কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। লাশটির কোন পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।

এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ লাশটি দেখার জন্য ভিড় করে। পরে মৃতদেহটি আবার দাফন করা হয়। এনিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই জয়গায় একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফিট মাটি কাটার পরেই লাশটি দেখতে পায়। লাশের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোন দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ