মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান

শায়খুল হাদীস রহ.-কে নিয়ে মিথ্যাচারের নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদীস আল্লামা আজিজুল র.-কে হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা আখ্যা দিয়ে যমুনা টেলিভিশন মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচার করে এ দেশের ঈমানদার মানুষের মনে আগুন জেলে দিয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমিন খান ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন এ কথা বলেন।

শায়খুল হাদীস আল্লামা আজিজুল র.-কে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সর্ব মহলে শায়খুল হাদীস ছিলেন একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইসলামি রাজনীতিবিদ। তার জীবদ্দশায় সন্ত্রাস বা জঙ্গিবাদের নুন্যতম অভিযোগ ও কোনদিন কেউ তুলেনি।

“কিন্তু তার মৃত্যুর এত বছর পর যমুনা টেলিভিশনের সাংবাদিক শায়খুল হাদিসকে নিয়ে যে আষাঢ়ে গল্প পেতেছে আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যমুনা টেলিভিশনকে জাতীর সামনে ক্ষমা চাওয়ার জন্য বলছি।নয়তো এদেশের আলেম সমাজ এবং ঈমানদার তৌহিদী জনতা রাজপথে নেমে এলে আপনাদের শেষ রক্ষা হবে না।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ