শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ভারতে ভারী বর্ষণে দেয়ালধ্বসে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুতে ভারী বর্ষণে ঘরের দেয়ালধ্বসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে এ দেয়ালধ্বসের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে। খবর এনডিটিভি’র

চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে গত দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙে পড়ে। দেয়ালের নিচে বহু মানুষ চাপা পড়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গত দুদিনের বৃষ্টিতে ওই রাজ্যের আরও পাঁচজন মারা গেছে। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সড়কে পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ