বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

বরিশালে মাদরাসা শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল নিয়ে বিরোধের জেরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর গ্রামের মাদরাসার ছাত্র মাহফুজ ঢালীকে (১৩) আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একই গ্রামের বাশার বেপারীর ছেলে বাপ্পী ও এবায়দুল ইসলামের ছেলে তামিম।

মাহফুজ ঢালী ওই গ্রামের গাছ ব্যবসায়ী কালাম ঢালীর পুত্র এবং বকশিরচর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

মাহফুজের বড় ভাই জানান, শনিবার (৩০ নভেম্বর) সকালে একটি মোবাইল ক্রয়কে কেন্দ্র করে তার ছোট ভাই মাহফুজ ও একই গ্রামের বাপ্পী এবং তামিমের মধ্যে বাগ্বিতন্ডা হয়। ওইদিন সন্ধ্যায় পরিকল্পিতভাবে বাপ্পী ও তামিম মাহফুজকে ডেকে নিয়ে যায়।

গ্রামের ভাড়ানিকান্দা এলাকার মিজানের দোকানের পিছনে নিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই বাপ্পী ও তামিম মাহফুজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় মাহফুজের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে মাহফুজের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেলে মাহফুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেবাচিম হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, মাহফুজের শরীরের ২৩ ভাগ আগুনে পুড়ে গেছে। এমনকি তার শ্বাসনালীও দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ