শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

তিউনিসিয়ায় গিরিখাতে বাস পড়ে ২৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়ায় একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং আহত হয়েছে আরও ১৮ জন।

দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি তিউনিস থেকে যাত্রা শুরু করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুর্ঘটনায় নিহতদের বয়স ২০ থেকে ৩০য়ের মধ্যে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন আরোহী ছিল। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনা তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে তিউনিসিয়ার রাস্তা বেশ বিপজ্জনক হওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত এপ্রিলে সাত নারী শ্রমিকসহ ১২ জন একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এছাড়া ২০১৬ সালের আগস্টে অপর একটি দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ