শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

সৌদি টিভি চ্যানেলের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি অর্থায়নে লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

শনিবার (৩০ নভেম্বর) ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি’র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও পোড়াও করতে দুস্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে দুর্বৃত্তদেরকে বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরো বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে উসকানি দেয়।

এছাড়া বিবৃতিতে চ্যানেলটির এমন তৎপরতাকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ধরে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।

এর আগে ইরানের সাম্প্রতিক তীব্র সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে আটক করা হয়।

তেহরানের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সঙ্গে আটককৃতদের যোগসাজশ রয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আটককৃতরা সিআইএ-র অর্থায়নে বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়ে নাগরিক সাংবাদিকতার আড়ালে সাম্প্রতিক বিক্ষোভে উসকানি দিয়েছে।

গত ১৫ নভেম্বর ইরান সরকার হঠাৎ পেট্রলের দাম বৃদ্ধি এবং সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দ করার রেশন ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেয়ার পর থেকে সেদেশে সরকারবিরোধী তুমুল বিক্ষোভ শুরু হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৩ জন। আহত হয়েছে শতাধিক।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকারবিরোধী এই আন্দোলনকে ‘ভয়ঙ্কর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া দেশটি বিক্ষোভে এত জন নিহত হওয়ার সংখ্যা নিয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ