শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মিয়ানমার ইসরায়েল ভাই ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগের মামলায় আন্তর্জাতিক আদালতের শুনানিতে মিয়ানমারকে সমর্থন জানিয়েছে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রোনেন গিলর।

গত বুধবার এক টুইট বার্তায় ইসরায়েলের পক্ষ থেকে শুভ কামনা জানান তিনি।

রোনেন গিলর তার টুইট বার্তায় লেখেন, ‘রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চি'র নেতৃত্বাধীন দল দেশটির পক্ষে লড়বে। একটি ভালো রায়ের জন্য শুভ কামনা।’

সমালোচনার মুখে পরবর্তীতে টুইট বার্তাটি মুছে ফেলেন রোনেন গিলর। তবে ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ সেগুলোর স্ক্রিনশট প্রকাশ করে।

বিষয়টিকে ‘ভুল’ ব্যাখ্যা করে বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বার্তাটিকে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে স্পষ্টভাবে নিন্দা জানায়। এক সপ্তাহ আগেও নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগ এনে নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এই মামলার শুনানি হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ