মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে এসেছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ.। আলো ছড়িয়ে চলে গেলেন সবাইকে রেখে। আগামীকাল তার স্মরণে সভার আয়োজন করেছে মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. দেশব্যাপী মাদরাসাগুলোকে সুসংগঠিত করা, কওমি মাদরাসার সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি আবিষ্কার এবং কওমি মাদরাসায় মাতৃভাষা চর্চার পথ সুগম করে গেছেন।

মাদরাসা সিলেবাসের একাধিক গ্রন্থ রচনা সম্পাদনা ও পরামর্শের কাজেও তিনি ছিলেন নিবেদিত।

১৯৭৮ সালের ঢাকার শায়েস্ত খাঁ হলের তিনিই ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রস্তাবক। দীর্ঘ ৩৭ বছর কওমি মাদরাসার এই আস্থা বিশ্বাস ও চেতনার প্রতিষ্ঠান বেফাকের পতাকা হাতেই অবিরাম পথ চলেছেন। ১৮ নভেম্বর ২০১৬ সালের শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন।

তার জীবন কর্ম ও স্মৃতিচারণ মূলক একটি স্মরণসভার আয়োজন করেছেন মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন। ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যতিমান আলোচকবৃন্দ। থাকবেন তরুণ প্রজন্মের নানা প্রতিনিধিগণ ও বেফাকের নেতৃবৃন্দ।

মাওলানা আবদুল জব্বারের ভক্ত অনুরক্ত ও কওমি সন্তানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ