সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি।

গতকাল শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তবে সেটি গ্রহণ করা হবে কি না তা নিয়ে আজ ভোটাভুটিতে অংশ নেবেন আইনপ্রণেতারা। মাহদি পদত্যাগের পর ইরাকে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পদত্যাগপত্র জমা দেয়ার আগে রেকর্ড করা এক ভাষণে মাহদি বলেন, তার পদত্যাগপত্র গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হবে মন্ত্রিসভা। আইন প্রণয়ন কিংবা গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকবে না সরকারের।

তীব্র গণআন্দোলনের মুখে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী। সেদিনই সরকারের প্রতি দেয়া সমর্থন প্রত্যাহার করে নতুন সরকার গঠনের আহ্বান জানান শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। এদিকে রাজনৈতিক সংস্কারের দাবিতে ইরাকে এখনও চলছে বিক্ষোভ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ