মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্রুত ৩০ হাজার জনবল নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যত দ্রুত সম্ভব স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ।

রোববার ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ’র ১৭তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতের টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে প্রায় ১০ বছর ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। আদালতে সংশ্লিষ্ট বিষয়ে মামলা এর প্রধান কারণ। এতে করে স্বাস্থ্যসেবা খাতের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতের বিরাট অর্জন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করেছেন।

চলতি মাসের ৮ তারিখে সাড়ে চার হাজার চিকিৎসক যোগদান করবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর আরো সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সবার কাছে গ্রণযোগ্য ও কল্যাণকর হবে এমন স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মুহা. আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ূয়া, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মুহা. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এনইড হেড-নেক সার্জানস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ