সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

দেশে রাজনীতির সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: তোফয়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে রাজনীতির সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফয়েল আহমেদ।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না।

গতকাল শনিবার ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফয়েল বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে দিন-রাত পরিশ্রম করছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। যাতে করে কোনও অনুপ্রবেশকারী দলে স্থান নিতে না পারে।

দৌলতখান সদর রোডে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলার ৯টি ইউনিয়নে গেইট ফেস্টুনে ছেয়ে গিয়েছিল। কাউন্সিলর ছাড়াও নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন জনসভায় রূপান্তরিত হয়। পরে কাউন্সিলরদের ভোটে বর্তমান সভাপতি নাছির আহমেদ খান ও সম্পাদক আনোয়ার হোসেনকে সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়।

অধিবেশনে নাছির আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ভোলা- ২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ