সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

চিকিৎসকরা কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা: স্বাস্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩০ নভেম্বর) মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, জনগণের সেবার জন্য চিকিৎসকদের চাকরি দেয়া হয়েছে। তাই নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গত চার মাসে দুই হাজার চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন।

তিনি আরো বলেন, আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগ দেবেন। এতে হাসপাতালগুলোতে আর চিকিৎসক সংকট থাকবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫ তলা বিশিষ্ট নতুন আটটি হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যানসার রোগের চিকিৎসা করা হবে।

কিডনি রোগীরা যাতে নিজ এলাকায় চিকিৎসা নিতে পারেন, সেজন্য দেশের প্রতিটি জেলা হাসপাতালে অতি দ্রুত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট করা হবে বলেও জানান মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ