মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়া আপোস করবেন না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়া নিজের প্রশ্নে আপোস করবেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে নারী ও শিশু অধিকার ফোরামের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা পথ দেখিয়েছেন-অন্যায়ের বিরুদ্ধে আপোস না করা। সেই পথটা কি? সংগ্রাম করে দাবি আদায় করে নেয়া। সেজন্য আমরা দেশনেত্রীকে আপোসহীন নেত্রী বলি। দীর্ঘ ৯ বছর তিনি সংগ্রাম করেছেন। এই নিদারুণ অসুস্থতার মধ্যেও তাকে অনেকবার অনেকে বলেছেন কেন এত কষ্ট করবেন? তিনি বলেছেন, আমার নিজের প্রশ্নে কোনো আপোস করি না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া লড়াই করছেন, সংগ্রাম করেছেন, অসুস্থ অবস্থায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন, আপোস করছেন না।

বিএনপি মহাসচিব বলেন, একইভাবে আমাদের তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আমরা আমাদের সময়ে যুদ্ধ করেছি, পরিবর্তন এনেছি। পরবর্তীকালে এদেশের ছাত্রসমাজ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে পরাজিত করেছে। আজকে তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে।

বর্তমান সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, এই যে দানব-আমাদের সাজানো সমাজ-বাগান ধ্বংস করে দিল তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে। এটাই হচ্ছে একমাত্র পথ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ সমাজকে পরিকল্পিতভাবে করে দেয়া। ভয়ে কেউ কোনো কথা বলে না। ১৯৭২-৭৫ এ একই অবস্থা করা হয়েছিল। তখন তো বিচার ছিল। এখান তা নেই। হাইকোর্টে গেলেও লাভ হবে বলে মনে হয় না। ঘাড়ে বন্দুক রেখে প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় ও আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক দিলারা চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ