বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

আল্লামা আশরাফ আলীর সুস্থতায় বেফাক মহাপরিচালকের দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন বেফাক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চোধুরী।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট এই শীর্ষ আলেমের সুস্থতা ও নেক হায়াতের জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়ার বিশেষ আহবান জানান বেফাকের মহাপরিচালক।

প্রসঙ্গত, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে প্রায় এক মাস ধরে  আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি ওই হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারিরীক অবস্থানর অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ