শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

হিজাবের পক্ষে আইনি লড়াইয়ে জয়ী হলেন এই নারী পুলিশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতে আইনি লড়াই করে ত্রিনিদাদ-টোবাগো প্রজাতন্ত্রের এক নারী পুলিশ হিজাব পরিধান করার অনুমতি পেলেন। ওই মুসলিম নারী সেদেশের পুলিশ বাহিনীতে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। দীর্ঘ শুনানির পর আদালত হিজাব পরিধানের বিষয়ে ওই নারী পুলিশের পক্ষে রায় দিয়েছে।

ত্রিনিদাদ-টোবাগো প্রজাতন্ত্রের পুলিশ রিজার্ভ বাহিনীর নারী সদস্য ‘শ্যারন রূপ’ হিজাব পরিধানের অনুমতির পাশাপাশি পুলিশ বাহিনীর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছেন।

দায়িত্ব পালনের সময় ইসলামিক পোশাক পরা বৈষম্যমূলক নিষেধাজ্ঞার কারণে তাকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

শ্যারন রূপ ২০০৯ সালে পুলিশে যোগ দেন এবং ২০১৪ সাল থেকে নিয়মিত হিজাব ব্যবহার করেন। হিজাব ব্যবহারের ফলে তিনি বেশ কয়েকবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক ইউনিফর্ম লঙ্ঘের অভিযোগে অভিযুক্ত হন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ