মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতার দুই দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩৮)।

শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কাছে কামালনগরের বাইপাস সড়কের ধার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত দ্বীপ সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে ও সাইফুল ইসলাম কালিগঞ্জের ইজরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে। তারা দুজনই ছাত্রলীগকর্মী। নিহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবে পরিচিত।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মুহা. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে গুলি করে দুই এজেন্টের কাছ থেকে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কাছে কামালনগরের বাইপাস সড়কের ধারে অন্য সহযোগীদের আটক করতে তাদের নিয়ে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দ্বীপ ও সাইফুল।

কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে দ্বীপ ও সাইফুলকে শহরের বাইপাস সড়ক ধারে কামালনগরে সন্ত্রাসীদের ডেরায় নিয়ে আসে। এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় দুটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ