শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মুসলিম শিশুদের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন বহুদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে মসুুলিমদের উপর। তাদেরকে বাধ্যও করছে নানান গর্হিত কাজে। উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি। মুসলিম শিশুদের হান চাইনিজ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নিয়েছে চীনা সরকার।

চীনে উইঘুরদের অধিকার নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান মানবাধিকার-কর্মী আরসালান হিদায়াত এ তথ্য জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি জানান, অবিশ্বাস্য হলেও সত্য, উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে রুকুর মতো মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার মত সাহস কারো নেই। মানবাধিকার কর্মীরা আজ নিরব চীন কর্তৃপক্ষের কাছে।

ডিটেনশন ক্যাম্পে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন কর্তৃপক্ষ। তাদেরকে ইসলাম পালন তো দূরের কথা, বরং বাধ্য করা হচ্ছে অনৈসলামিক সব কাজে। যদিও চীন গরীবদের মধ্য আয়ে, ও অশিক্ষিতদের শিক্ষিত করতে ডিটেনশন ক্যাম্পের নামে এ নির্যাতন চালাচ্ছে মুসলিমদের উপর। তাদের দাবি তারা দেশ উন্নত করতে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে এসেছে। বিজনেস ইনসাইডার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ