মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

নরসিংদী থেকে মাওলানা আতিক উল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর মাধবদী থেকে গ্রেফতার হয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আতিক উল্লাহ। নিখোঁজ এ আলেমকে গ্রেফতার দেখিয়েছে র‌্যাব।

আজ শনিবার র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আলেপ উদ্দিন জানান, হাফেজ মাওলানা মুহাম্মদ আতিক উল্লাহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জাড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মাওলানা আতিকউল্লাহ ফতুল্লা থানায় র‌্যাবের দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলার পলাতক আসামি বলেও দাবি করেন তিনি।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

-এটি