মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা বহুল আলোচিত মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি। এই রায়কে স্বাগতও জানিয়েছে দলটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। কৃষিবিদ ইনিস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ঙ্কর ও ভয়াবহ হয়ে উঠা জঙ্গিবাদ, যা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আমরা এটাও আশা করছি, এধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। এই ঘটনা ঘটানোর সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা-বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে দেশে এই অবস্থাই তৈরি করে রেখেছে।

তিনি বলেন, গতকাল নাসিম সাহেব একটা বলেছেন, কথাটা ঠিক নয়। তিনি বলেছেন, হলি আর্টিজানের যে রায় হয়েছে, সে বিষয়ে আমরা কিছু বলিনি। এটাও ঠিক নয়। হলি আর্টিজানের রায় যেদিন হয়েছে, সেদিন আমাকে কয়েকজন সাংবাদিক ফোন করেছেন। আমি আমাদের প্রতিক্রিয়া সেখানে দিয়েছি। হলি আর্টিজান হামলার পর আমরাই প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনে আমরা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছিলাম। সরকারের উচিত এ মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে একটা বৈঠকের মাধ্যমে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই জঙ্গিবাদ আমাদের সমস্ত সভ্যতাকে বিনষ্ট করে দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ