শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মুফতি কেফায়াতুল্লাহর ওপর হামলায় পাক জামাতের কঠোর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর অতর্কিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে জামাতে ইসলামি পাকিস্তান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাক-জামাতের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।

পাক-জমিয়তের প্রভাবশালী নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর এরূপ নৃশংস হামলা অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে দলটির হাইকমান্ড।

পাকিস্তান জামাতে ইসলামির নায়েবে আমির লিয়াকত বালুচ বলেন, প্রথমে মুফতি কেফায়াতুল্লাহকে গ্রেফতার, তারপর তার ওপর পাশবিক এই হামলা অমানবিক ও গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এর কঠোর নিন্দা জানাই।

ইমরান খান-সরকার ফ্যাসিবাদের সব অপকৌশল ব্যবহার করে সমাধানের পথ রুদ্ধ করে রেখেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার সকালে বাইদাড়াহ ইন্টারচেঞ্জ এলাকার কাছে অজ্ঞাত পরিচয় পাঁচজন সন্ত্রাসী মুফতি কেফায়াতুল্লাহর গাড়ি আটকে দিয়ে লোহার রড দিয়ে তার ওপর হামলা করে। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে জানা যায়।

এসময় তার দুই ছেলে ও একজন সঙ্গীও মারাত্মক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়ার জন্য কিং আব্দুল্লাহ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ