মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসি মোয়াজ্জেমের রায়ে খুশি নুসরাতের পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে দেয়া আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাত জাহান রাফির পরিবার।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান গণমাধ্যমকে বলেন, আমরা ওসি মোয়াজ্জেমের এমন রায়ে সন্তোষ প্রকাশ করছি। ওসি মোয়াজ্জেম যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে আমার বোনকে মরতে হতো না।

তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের এসব বিষয়ে দেখভাল করেছেন। ধন্যবাদ জানাই আইনমন্ত্রী আনিসুল হক, বিচার বিভাগ, ব্যারিস্টার সাইদুল হক সুমন, পুলিশ প্রশাসন ও মিডিয়াকর্মীদের। এছাড়াও যারা নিঃস্বার্থে আমার বোন নুসরাতের ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।

নুসরাতের মা শিরিন আক্তার বলেন, আমি এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। রায়ের মধ্য দিয়ে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে পুলিশ প্রশাসনের বাড়িত নজরদারি রাখার জন্য আহ্বান করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ