মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

এলাচের দাম কেজিতে ৬০০ টাকা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের দাম নিয়ে দেশবাসী যখন নাকাল তখন দাম বাড়ল আরেক মসলা এলাচের। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬০০ টাকা। আর পাইকারি বাজারেও এ মসলাটির দাম বেড়েছে কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজ শুক্রবার প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। গত ২৭ নভেম্বর প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ টাকায়।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মহাখালী কাঁচা বাজারসহ কয়েকটি বাজার ঘুরেও এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরই নভেম্বর থেকে মার্চ মাস থেকে এলাচের দাম বাড়তি থাকতে। এ সময় বাজারে এলাচের যোগান কম থাকে বলে তারা অভিযোগ করেন। তারা জানান, আন্তর্জাতিক বাজারেও এ সময় এলাচ চাহিদার তুলনায় কম থাকে।

তারা বলছেন, ভারতেও এলাচের দাম বেড়েছে। ভারতরের কেরালায় গত বছরের বন্যা ও এ বছরের খরায় এলাচের উৎপাদন মার খেয়েছে। গুয়েতেমালাসহ যেসব দেশ এলাচ রফতানি করে তারাও চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ