মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

পেঁয়াজের মালা পরে ভারতের বিধানসভায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত জুড়ে পেঁয়াজের মূল্য বাড়ছে অস্বাভাবিকভাবে। এর প্রতিবাদে বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির এক বিধায়ক গতকাল পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় আসেন। ঐ বিধায়ক শিবচন্দ্র রাম রাজা পাকারর নির্বাচিত প্রতিনিধি। খবর এনডিটিভির

গতকাল পেঁয়াজের মালা পরে তাকে বিধানসভায় ঢুকতে দেখে স্বাভাবিকভাবেই ফোটোগ্রাফাররা ক্যামেরা হাতে তার দিকে ছুটে এসে একের পর এক ছবি তার তুলতে থাকেন।

তিনি অভিযোগ করেন, বাড়তে থাকা দামের দাপটে মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রূপিতে কিনেছি।

বিধায়ক বিহারের নীতিশ কুমার সরকারকে তাদের ফাঁপা প্রতিশ্রুতির অভিযোগ তুলে আক্রমণ করেন। মনে করিয়ে দেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ৩৫ রূপি বা তার কম দামে সবজি বিক্রি করার।

বিধানসভায় ঢোকার আগে তিনি বলেন, আমি এমন কোনো স্টল দেখিনি। আমি ভিতরে এই মালা পরে যাব।

আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। বিধায়ক দাবি করেন, গরিবদের জন্য প্রতি কেজি ১০ রূপি মূল্যে পেঁয়াজ দিক সরকার।

তবে জানান যায়নি, শেষ পর্যন্ত ঐ বিধায়ক নিজেকে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করতে পেরেছিলেন কি না। কেননা দ্বিপ্রাহরিক বিরতির আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত হননি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ