রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

পদ্মায় গোসল করতে নেমে মাদরাসাছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মুহা. নিরব (৮) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বালুঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিরব বরিশালের পাথরঘাটা উপজেলার কালিবাড়ি গ্রামের সুমন আলীর ছেলে। সে লক্ষ্মীপুর নূরানী কিন্ডার গার্ডেন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র। ওই গ্রামে তার নানা ফরমান আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো নিরব।

লালপুর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মুহা. রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নিরবকে উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে রাজশাহী থেকেও ডুবুরি দল রওনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ