রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

নিজ বাসায় রেলওয়ের কর্মচারী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে দুর্বত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৪০) নামে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)।

বুধবার গভীর রাতে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব একই এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ভৈরব থানার ওসি তদন্ত বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব।

বৃহস্পতিবার ভোরে তার রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি।

পরে গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ