বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

জহিরুদ্দীন আহমদ মাদরাসায় হাতের লেখা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জামিয়া ইসলামিয়া জহিরুদ্দীন আহমদ মাদরাসার উদ্যোগে তিনদিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণকোর্স আজ সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন নারায়ণগঞ্জ আমলা পাড়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মুজিবুল্লাহ।

ছাত্রদের আরবি বাংলা হাতের লেখা সুন্দর করতে এ তিনদিনব্যাপী প্রশিক্ষণকোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সে প্রায় আড়াই শত ছাত্র প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমদ আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে বলেন, ছাত্রদের হাতের লেখা সুন্দর করতে আমাদের এ উদ্যোগ।

মাদরাসাছাত্রদের পড়াশোনার পাশাপাশি আমরা হাতের লেখার দিকেও সমান গুরুত্ব দিয়ে থাকি। আমরা অনেক আনন্দিত যে এ তিনদিনে আমাদের ছাত্রদের হাতের লেখায় যথেষ্ট পরিবর্তন হয়েছে।

মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ আরাফাত বলেন, ছাত্রদের পড়াশোনা ফুটিয়ে তুলতে হাতের লেখার বিকল্প আর কিছুই হয় না।

সেইসঙ্গে পরীক্ষাতেও ভালো ফলাফল করতে হাতের লেখার গুরুত্ব অনেক অনেক বেশি। সেজন্যই আমরা ছাত্রদের মানোন্নয়নে এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ