শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

আসামে বিদেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে বিদেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ফলে বিদেশি সাংবাদিকদের জন্য আসামের নাগরিকপঞ্জি নিয়ে প্রতিবেদন তৈরিতে একটি বড় বাঁধা সামনে চলে আসলো। আজ বুধবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে।

রাজীব ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রে বিজেপি রয়েছে সুতরাং আমি খুব একটা অবাক হইনি যে বিদেশি মিডিয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কয়েক মাস এবং আরও কিছু নিষেধাজ্ঞার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনা করবে তবে ফলাফল অন্যান্য কারণের উপরও নির্ভর করতে পারে।’

রাজীব আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নির্বাচনে জয়লাভই একমাত্র পরিকল্পনা। কোনও কিছুর মধ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। সবকিছুই নির্দিষ্ট একটা উদ্দেশ্যে করা যার ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’

গত সেপ্টেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীর বা উত্তর-পূর্বের রাজ্যগুলোসহ সীমাবদ্ধ বা সুরক্ষিত অঞ্চলগুলোতে যেতে চাইছেন এমন বিদেশি সাংবাদিকদের একটি বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে। পরে আরও স্পষ্ট জানিয়ে দেয়া হয়, এটি সব বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। ওই সংবাদকর্মীর ভারতের ভেতরে কিংবা বাইরে যেখানেই অবস্থান করেন না কেন; তা বিবেচ্য নয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ