মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

হলি আর্টিজান হামলার ৮ আসামি আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলার আট আসামিকে আজ সকাল সোয়া ১০টার দিকে আদালতে আনা হয়। তাদের রাখা হয়েছে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।

মামলায় গ্রেপ্তার আট আসামি হলেন- আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র‍্যাশ, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ।

এদিকে আজকের রায়কে কেন্দ্র করে ঢাকার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকার আদালত প্রাঙ্গণে ঢোকার সবগুলো প্রধান গেটে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত প্রাঙ্গণে যারা প্রবেশ করছেন, তাদেরকে দেহ তল্লাশি করা হচ্ছে।

রাজধানীর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক নিরু মিয়া বলেন, হোলি আর্টিজান মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আদালত এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। র‌্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় পরে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ