সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর হাসপাতালে আব্দুল খালেক হাওলাদার (৬৭) এক মুক্তিযোদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সালাউদ্দিন মিয়া।

জানা যায়, আব্দুল খালেক পটুয়াখালী জেলার ধুমকি জলিশা গ্রামের মৃত কোব্বত মিয়ার ছেলে। তিনি শাহ আলীবাগ ধানক্ষেতের মোড়ে থাকতেন। তিনি হেঁটে হেঁটে পান বিক্রি করতেন।

উদ্ধারকারী প্রতিবেশী রমজান আলী ও অন্যরা জানান, দুপুরের দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় খালেক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সোয়া ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ