শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মদ বিক্রি বাড়াতে পর্যটকদের জন্য আইন শিথিল করল দুবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্র-নিয়ন্ত্রিত দোকান থেকে পর্যটকদের মদ কেনার সুযোগ করে দিতে এ সংক্রান্ত আইন শিথিল করেছে দুবাই। আগে আইন অনুযায়ী শুধুমাত্র লাইসেন্সধারী বাসিন্দারা এ সুবিধা পেতেন।

সংযুক্ত আরব আমিরাতে মদ বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন আইনে, আকাশচুম্বী ভবনের রাজ্য দুবাই প্রথমবারের মতো ভ্রমণকারীদের মদ কেনার অনুমতির ব্যবস্থা করেছে। আরব উপদ্বীপের তেল-সমৃদ্ধ দেশটিতে ব্যাপক হতে থাকা অর্থনৈতিক মন্দার মাঝে এ পদক্ষেপ নেয়া হলো।

এ আইন মদ্যপানকারী পর্যটকদের জন্য দীর্ঘদিন ধরে কাগুজে আইন হয়ে থাকা একটি বিষয়েরও সমাধান করেছে।

আগে সেখানে অনুমতি না থাকা পানকারীদের মদের গ্লাস ও বিয়ারের ক্যানে চুমুক বা শ্যাম্পেনসহ মধ্যাহ্নভোজন করা ছিল বেআইনি। তবে বাস্তবতা হলো কোনো মদ পরিবেশক কারও গ্লাসে মদ ঢালার আগে অনুমতিপত্র দেখতে চাইতেন না।

সংযুক্ত আরব আমিরাতের মূল আকর্ষণ দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশাপাশি পারস্য উপসাগর তীরে রয়েছে অনেকগুলো রিসোর্ট, যার টানে সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসেন। তারা ঘুরে বেড়ান কয়েক কিলোমিটার লম্বা শীতাতপ নিয়ন্ত্রিত মলে, জিপ নিয়ে যান মরুভূমিতে আর উপভোগ করেন নানা রেস্তোরাঁর খাবার। তাদের অনেকে সেখানে মদ্যপানও করেন।

মদ খাওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সাত রাজ্যের একটি শারজাতে মদ নিষিদ্ধ হওয়ার পরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ দেশে মাথাপিছু বছরে মদ্যপানের পরিমাণ ৩ দশমিক ৮ লিটার।

মদ হলো বিশেষ করে রাষ্ট্রের জন্য অনেক বড় ব্যবসা। দুবাইতে মদের বোতলে আমদানি কর দিতে হয় ৫০ শতাংশ।

সেই সাথে দোকানে বিক্রির সময় লাগে অতিরিক্ত ৩০ শতাংশ কর। সরকারি মালিকানাধীন দুবাই ডিউটি ফ্রি গত বছর শুধুমাত্র বিমানবন্দরের টার্মিনালগুলোতে ২০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে। যার মধ্যে ছিল ৯০ লাখ ক্যান বিয়ার, ৩০ লাখ হুইস্কির বোতল ও ১৫ লাখ ওয়াইনের বোতল। ডিউটি ফ্রি এলাকায় মদ বিক্রির ক্ষেত্রে কখনো লাইসেন্স লাগে না।

বিশ্ব বাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় দুবাইয়ের আবাসন খাতে ৩০ শতাংশ মূল্য হ্রাস পেয়েছে। সেই সাথে বাণিজ্য যুদ্ধের ভয়ে নগর-রাজ্যটির কর্মীরা চাকরি হারাচ্ছেন।

এ মন্দা অবস্থা মদের বাজারেও প্রভাব ফেলেছে। সার্বিক মদ বিক্রি ২০১৭ সালের ১৬ কোটি ৩৭ লাখ লিটার থেকে কমে ২০১৮ সালে ১৬ কোটি ১৫ লাখে দাঁড়িয়েছে বলে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর জানিয়েছে।

এদিকে, যেকোনো পরিমাণ মদ খেয়ে গাড়ি চালানো এবং প্রকাশ্য জায়গায় মদ খাওয়া অবৈধই থাকছে।

সম্প্রতি প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, দোকান থেকে কেনা যেকোনো মদ শুধুমাত্র ‘আপনি হোটেল রুম/বাসায়’ পান করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ