শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইয়েমেনে শান্তি প্রক্রিয়ায় ২০০ হুথিকে মুক্তি দিল সৌদি জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ২০০ হুথি বন্দীকে মুক্তি দিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তি দেয়া হয় ইয়েমেনের শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের এসব সদস্যদের।

আনাদলু জানায়, সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বিষয়টি নিশ্চিত করে।

তুর্কি আল মালিকি আরও জানান, শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) সহায়তায় সানা থেকে জরুরি চিকিৎসার জন্য ফ্লাইট চালু হবে।

গত বছর ডিসেম্বরে স্টকহোম জাতিসংঘের সমঝোতায় ইয়েমেন সরকার এবং হুথিদের মধ্যে একটি অস্ত্র বিরতি চুক্তি হয়। যদিও ইয়েমেন সরকার সমর্থক সৌদি জোট এবং হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত থাকে।

২০১৪ সালে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর ইয়েমেন সরকারের পক্ষে সৌদি জোট অংশগ্রহণ করলে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় দেশটি। এই যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ লোক দুর্ভিক্ষের মুখে আছে বলে জানায় জাতিসংঘ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ