শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

আমি পরবর্তী প্রধানমন্ত্রী হব না: সাদ হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন।

লেবাননে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে তারপর সাদ হারিরি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হারিরি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়ার অভিযোগে সাদারণ মানুষ বিক্ষোভে নামেন।

জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেও সাদ হারিরি এবং সাবেক মন্ত্রিসভার সদস্যরা লেবাননের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। নতুন সরকার গঠনের পর তারা সরে যাবেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদ হারিরি গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের বলেছেন- তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী নন; তিনি চান নতুন কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, ‘দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি মনে করি আমার পরিবর্তে অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া একেবারেই সহজ হবে না। দেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বেশ জটিল হবে।

এছাড়া, লেবাননের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে গত শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে- আমেরিকা চায় তাদের প্রতিনিধিত্বকারী সরকার কিন্তু আমরা চাই লেবাননের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার। ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ