সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

সুন্দরভাবে হজ করতে মধ্যস্বত্তভোগী ও দালাল পরিহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, সুন্দরভাবে হজ করতে হলে হজযাত্রীদেরকে আরও বেশি সচেতন হয়ে হজে গমন করতে হবে। সরাসরি সরকারি অফিস কিংবা হজ এজেন্সির সাথে যোগাযোগ করে হজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে কোন প্রকার মধ্যস্বত্তভোগী ও দালাল পরিহার করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আজ বেলা ১১টায় চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম পাহাড়তলীর পুরাতন হাজী ক্যাম্প-এর আধুনিকায়ন ও সংস্কার সাধন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ এর কার্যক্রম শুরু হয়েছে ।

প্রতিমন্ত্রী এ সময় জানান, চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা জামে মসজিদের উন্নয়নে সরকার কার্যক্রম পরিকল্পনা করেছে।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাঊন্ডেশন এর কার্যক্রম আরো বিস্তৃত ও জোড়দার করা হবে। মুসলিম উম্মার কল্যাণ এবং ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের আরো আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, হজ অফিস, আশকোনা, ঢাকা এর পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. বোরহানুদ্দীন, জমিয়াতুল ফালাহ , চট্টগ্রাম এর পরিচালক তৌহিদুল আনোয়ার, সহকারী কমিশনার আবরার ফাহাদ, মাওলানা মোজাফফর আহমাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পাহাড়তলী হাজী ক্যাম্প সরেজমিন পরিদর্শন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ