বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডা এলাকায় ক্যাথরিনা রায় (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ক্যাথরিনা স্থানীয় মনপুরা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই স্কুলছাত্রী গলায় ফাঁস দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ক্যাথরিনা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের তপন রায়ের মেয়ে। পরিবারের সঙ্গে সে উত্তর বাড্ডা সাঁতারকুল রোডের একটিতে বাড়িতে থাকত।

নিহতের চাচা রিপন রায় বলেন, গলায় ফাঁস দেয়ার খবর পেয়ে বাসায় গিয়ে আমরা তাকে অচেতন অবস্থায় পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ক্যাথরিনার আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতলের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ