শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৯ নভেম্বর খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ ময়দানে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবারের সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকার পুরানা পল্টনস্থ খানা বাসমতিতে অনলাইন নিউজপোর্টাল সম্পাদক ও প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীনের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ কাসেমী ও সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আহমাদুল্লাহ।

মাওলানা আবদুল গাফফার-এর পরিচালনায় এতে একাধিক অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ